বিনোদন

পরিবার নিয়ে ভারতে ফিরলেন শ্রীদেবী

বলিউড অভিনেত্রী শ্রীদেবী স্বামী প্রযোজক বনি কাপুর ও দুই মেয়ে জাহ্নবি ও খুশি কাপুর কে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন আমেরিকার লস এঞ্জেলসে। গত মঙ্গলবার রাতে কাপুর পরিবার ছুটি কাটিয়ে মুম্বাইয়ের বিমানবন্দরে নামে।
বিমানবন্দরে কাপুর পরিবার পুরোপুরি বিধ্বস্ত ছিল। দীর্ঘভ্রমণের ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে স্পষ্ট। তাই বিমানবন্দরে অপেক্ষমান পাপারাজ্জিদের জন্য তারা ক্যামেরার জন্য কোন পোজও দেয়নি। তবে এরমধ্যেও শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুর ক্যামেরার আলো কেড়ে নেন।

পিঙ্ক শর্টস ও সাদা টি শার্ট পরিহিত জাহ্নাবীকে দারুণ আকর্ষণীয় দেখাচ্ছিল। তবে অনেকে জাহ্নবির ফ্যাশন সেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button