পতাকা ক্যারিয়ার

১০০ টি বিষয় যা সফল ব্যক্তিরা করে থাকেন: অনুশীলন ৮- ‘আপনার অতীতের সঙ্গে বন্ধুত্ব করুন’

বুশরা আমিন তুবা
বুশরা আমিন তুবা

‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের ছোট্ট অনুশীলন’ বইটি হাতে অনুবাদক বুশরা আমিন তুবা। ছবি: নূর, প্রিয়.কম।

 প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজ ফর সাকসেসফুল লিভিং’ অর্থাৎ, ‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের জন্য ছোট্ট অনুশীলন।’ সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা অষ্টম বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।কোনো ভুল সিদ্ধান্ত নেওয়াতে কি আপনি মনঃকষ্টে ভোগেন? প্রতীকী ছবি 

অষ্টম অনুশীলন: আপনার অতীতের সঙ্গে বন্ধুত্ব করুন

আপনি কখনোই আপনার অতীতকে পরিবর্তন করতে পারবেন না। অতীত নিয়ে আপনি কী ভাবেন এবং কেমন অনুভব করেন, সেটিই কেবল পরিবর্তন করতে পারবেন। আপনি যখন পেছন ফিরে তাকান, এমন কিছু কী আছে যা আপনাকে ভীত ও বিষণ্ন করে তোলে? কোনো সুযোগ হারিয়ে, সম্পর্কে ব্যর্থ হয়ে ও মানুষকে কষ্ট দেওয়ার জন্য আপনি নিজেকে অপরাধী মনে করেন? কোনো ভুল সিদ্ধান্ত নেওয়াতে কি আপনি মনঃকষ্টে ভোগেন?

এ যাত্রায় আপনি একা নন। আমরা সকলেই এহেন চিন্তা-ভাবনা নিজের সঙ্গে বহন করে বেড়াই। তবে, অতীত আপনাকে আজ অবধি তাড়িয়ে বেড়াচ্ছে কী না সেটি হলো মূলকথা। আপনার অতীত কি আপনাকে বর্তমান সফলতা থেকে আটকে রাখছে? অতীতের ভুলগুলোর কথা স্মরণ করে আপনি কি ঝুঁকি গ্রহণ করতে ভয় পাচ্ছেন?

আপনি হয়তো বলতে পারেন, ‘না, আমি ভালো আছি। আমার ওসব কিছুই মনে হচ্ছে না।’ আপনি হয়তো ভালো বোধ করতে পারেন এই ভেবে যে আপনার অতীত আপনাকে বিন্দুমাত্র বিরক্ত করছে না। কিন্তু সচেতন কিংবা অচেতনভাবে আপনার এই অনুভূতিগুলো এখনো কাজ করছে। আমি আজ পর্যন্ত যতজনকে প্রশিক্ষণ দিয়েছি তাদের সবাই নিজ নিজ অতীত নিয়ে খুব চিন্তিত!

মনে রাখবেন, আপনার স্মৃতিশক্তি কিন্তু পক্ষপাতমূলক নয়। ইতিবাচক চিন্তাগুলো ভুলে গিয়ে এবং নেতিবাচক চিন্তাগুলো মনে রেখে কোনো লাভ নেই। পুরনো কথা মনে করে কষ্ট পাওয়া খুব সহজ। কিন্তু এমন ঘটতে পারে যে আসলে কিছু হয়নি এবং আপনি শুধু শুধু চিন্তা করেছেন। উদাহরণস্বরুপ বলা যায়,

* আপনার বাবা-মা যখন আপনাকে স্বাধীনমতো চলার সুযোগ দিয়েছিলেন তখন আপনি খুব একাকীত্বে ভুগছিলেন।

* বসের খোঁচা সহ্য না করে আপনি চাকরি ছেড়ে দিলেন হঠাৎ করে। কিন্তু আসল ঘটনা হচ্ছে, বস আপনাকে পছন্দ করতেন বিধায় তিনি চাইতেন আপনি সব কাজে পারদর্শী হোন।

আপনাকে শক্তি ও সাহসের সাথে সবকিছুর মোকাবিলা করতে হবে, প্রতীকী ছবি।

চিন্তার ব্যাপ্তি ঘটান

নিজের অতীত নিয়ে নিজের সাথেই আলোচনা করুন। কিছুই যখন ঠিক নেই, তখন এমন ভান করবেন না যে সব ঠিক আছে। আমার একজন বন্ধু ছিলেন যিনি ডিভোর্সের পর বিশ বছরেও তার সন্তানের মুখ দেখেননি। এ বিষয়টি তাকে সর্বদা কষ্টে ম্লান করে রাখতো। আমি তার সাথে কথা বলে সব স্বাভাবিক করার চেষ্টা করি এবং অতঃপর সে তার সন্তানদের সাথে একটি ভালো সম্পর্কে জড়ায়।

পরিস্থিতি বোঝার চেষ্টা করুন

অতীতের এমন কোনো মুহূর্ত কিংবা ঘটনা আছে যার বিষয়ে আপনি নিশ্চিত ছিলেন না? আসলেই কী হয়েছিল বুঝে ওঠার চেষ্টা করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আলোচনা করুন। আপনি যখন সনাক্ত করতে পারবেন যে আদতে কী হয়েছিল, আপনি খুব ভালো বোধ করবেন। কোনো কিছু না বুঝেশুনেই অভিব্যক্তি প্রকাশ করার কোনো মানে হয় না।

সমস্যার সমাধান করুন

আপনার ব্যক্তিগত শান্তির জন্য অতীতের বিভিন্ন সমস্যা সমাধানের প্রয়োজন হতে পারে। হয়তো এমন কোনো মানুষের সাথেও আপনার খোলাখুলিভাবে কথা বলতে হবে যাকে আপনি কখনো ক্ষমা করতে পারেননি। কিংবা ধরুন, আপনি খুব নির্যাতনের শিকার হয়েছিলেন। আপনাকে শক্তি ও সাহসের সাথে সবকিছুর মোকাবিলা করতে হবে।

অতীতের সাহায্যেই সামনে এগিয়ে যান

অতীতের কোনো অভিজ্ঞতা কি আজ আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে? হয়তো আপনি ইতোমধ্যেই আপনার ব্যবহারে পরিবর্তন খেয়াল করেছেন। আপনি কি এখনো ভয় পাচ্ছেন? নিজের কাছে সৎ থাকুন। আপনার জীবন আপনি নিজেই নিয়ন্ত্রণ করুন। শুভকামনা।

সুত্র: প্রিয় .কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button