শাবিপ্রবি ও রংপুর সিটি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বেরোবিসাসের অভিনন্দন

বেরোবি প্রতিনিধি: রংপুর সিটি প্রেসক্লাবে নবনির্বাচিত সভাপতি কালের কন্ঠের রংপুর প্রতিনিধি স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক রংপুর চিত্রের এস.এম পিয়াল এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মনসুর ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফসহ কমিটিদ্বয়ের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
বুধবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায় ও সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
বার্তায় জানানো হয়, গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং উন্নয়নে সাংবাদিক সংগঠনের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমের গুরুত্বপূর্ণ উন্নয়নের মাধ্যমে দেশ তথা জাতির কল্যাণে সাংবাদিক সংগঠন দুটি তাদের দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত থাকবে বলে সাংবাদিক সমিতি মনে করে।
উল্লেখ্য, আজ বুধবার শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের এবং গত রবিবার রংপুর সিটি প্রেসক্লাবের কর্যকারী কমিটি গঠনে নির্বাচন সম্পন্ন হয়েছে।




