খেলা

মেসির বিয়ে, ব্যস্ত রোজারিও

রাজকুমার আর রাজকুমারী। না না, ঠিক লেখা হল না। রাজা আর রানী। এই সম্বোধনটাই খাটে তাদের দু‌জনের কথা লিখতে গেলে। লিওনেল মেসি আর আন্তোনেল্লা রোকুজু। রোজারিও–র কাছে রাজা আর রানীর চেয়ে কম কী?‌ সেই ছোট্ট থেকে দু‌জনের বন্ধুত্ব, প্রেমের সাক্ষী ‌এ শহর। তাই তো রোজারিও বড্ড ব্যস্ত এই মুহূর্তে তাদের মনের রাজা আর তার রানীর বিয়ের আয়োজনে।
চাইলেই মেসি পারতেন বিশ্বের সবচেয়ে দামি শহরের নামী হোটেলে বিয়ের আসর বসাতে। কিন্তু না, তিনি চেয়েছিলেন রোজারিওতে ফিরতে। আন্তোনেল্লাও চেয়েছিলেন তাই। ফলে, বিয়ে কোথায় হবে তা নিয়ে দ্বিতীয় কোনও আলোচনা হয়নি। তা হয়নি বটে। কিন্তু মেসি এ কী করছেন?‌ আর্জেন্টিনার সবচেয়ে ভয়ানক গলি, যে গলিতে কুখ্যাত মাদক পাচারকারী গ্যাং ‘‌লস মোনোস’‌–এর ডেরা, তার থেকে ঢিলছোঁড়া দূরত্বে বিয়ের আসর বসাচ্ছেন!‌ সব জেনেবুঝেও কেন এমন ভয়ানক জায়গায় বিয়ে করবেন ঠিক করেছেন মেসি?‌ না, তার কোনো নির্দিষ্ট কারণ এল এম টেন বলেননি। তবে, এই ব্যাপারে তিনি যে খুব উদ্বিগ্ন এমনটাও নন।
জানা গেছে, সিটি সেন্টার ক্যাসিনো হোটেল কমপ্লেক্সে মেসি, আন্তোনেল্লা থাকবেন। এখানেই হবে বিয়ে। অতিথি সমাগম। সিটি সেন্টার ক্যাসিনো হোটেল কমপ্লেক্সের প্রাকৃতিক শোভা চোখ জুড়িয়ে দেয়ার মতো। এই বিলাসবহুল হোটেলে আছে দুটি সুইমিং পুল, টেনিস কোর্ট, ইন্ডোর স্পা। পাত্রপাত্রী থেকে অতিথি— কারোরই যখন–তখন হোটেলের বাইরে পা রাখার অনুমতি নেই। নিরাপত্তার কারণেই। আন্তোনেল্লা বিয়েতে যে পোশাক পরবেন, তা তৈরি করেছেন স্প্যানিশ ডিজাইনার রোজা ক্লারা। উরুগুয়ের পপ ব্যান্ড ‘‌রোমবাই’‌ এবং আগুয়েরোর স্ত্রী কারিনা পারফর্ম করবেন বিয়েতে। তবে এখনো একটা ব্যাপার খোলসা করে কেউ বলছেন না যে, শাকিরা গান গাইবেন কি না। জেরার্ড পিকের ঘরণী হাজির থাকছেন এটা নিশ্চিত। তবে বন্ধুর বিয়ের আসর মাতাতে তিনিও পারফর্ম করবেন কি না, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। ‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button