শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

কার্ডিফে বিপর্যয় কাটিয়ে সরফরাজ আহমেদের ক্যাপ্টেন্স নকে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌছেছে পাকিস্তান। ৮ম উইকেটে মোহাম্মদ আমিরকে নিয়ে গড়া তার ৭২ রানের জুটিতে ম্যাচ জিতেছে পাকিস্তান।
উদ্বোধনী জুটিতে পাকিস্তানি ওপেনার ফকর জামানের দুর্দন্ত শুরুর পরও কার্ডিফে ম্যাচে ফিরতে শুরু করে শ্রীলংকা। আগের ম্যাচে অভিষেকেই নজর কাড়া ফকর আজ ৩৬ বলে হাফ সেঞ্চুরি(৫০) করে আউট হয়েছে। তবে দলীয় ৭৪ রানে ফকরের বিদায়ের পর আরো দুটি উইকেট হারিয়েছে পাকিস্তান। হাফিজ ১ ও বাবর ১০ রানে আউট হয়েছেন। বিশতম ওভারে ফিরে গেছেন আজহার আলীও(৩৪)। দলীয় রান তখন ৪ উইকেটে ১০৯।
কিন্তু সহজ ম্যাচ কঠিন করে যেতা যাদের অভ্যাস সেই পাকিস্তান যেন আরো উত্তেজনা জমিয়ে রেখেছিল শেষের জন্য। একে একে আরো দুটি উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় তারা। ১৩৭ রান তুলতেই হারায় ছয় উইকেট। ৭ম উইকেটে অভিষিক্ত ফাহিম আশরাফকে নিয়ে সরফরাজ আহমেদের ২৫ রানে জুটি হলেও দলীয় ১৬৭ রানে ফিরে যান ফাহিম। তখন শ্রীলঙ্কার জয় যেন সময়ের ব্যাপার মনে হয়েছে।
এরপরই শুরু হয় সরফরাজ আহমেদের প্রতিরোধ। পেসার মোহাম্মদ আমির তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন। তাদের ৭২ রানের জুটি শ্রীলঙ্কাকে ধরিয়ে দিয়েছে দেশে ফেরার টিকেট। ৭৯ বলে ৬১ রানের সময়োচিত ইনিংস খেলেছেন পাক দলনেতা। আমির অপরাজিত ছিলে ৪৩ বলে ২২ রান করে।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পেসারদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকাকে ২৩৬ রানের আটকে দিয়েছে পাকিস্তান।




