অপরাধউপমহাদেশ

চুরির অভিযোগে প্রৌঢ়াকে নগ্ন করে মারধর:২৩ জন গ্রেফতার

চুরির অভিযোগে বছর পঞ্চাশের এক দলিত প্রৌঢ়াকে সর্বসমক্ষে নগ্ন করে লাঠিপেটার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে।
ভারতের মহারাষ্ট্রের বুলদানা জেলার বুলদানার রুইখেদ মায়াবা গ্রামে গত ২ জুন বিকেলে এই ঘটনাটি ঘটলেও, স্থানীয় দাদ থানার পুলিশের কাছে সেদিন খবর পৌঁছয়নি। প্রৌঢ়াকে হাসপাতালে ভর্তি করার পরেই, তা জানাজানি হয়।
রুইখেদ মায়াবা গ্রামের জনৈক সুখারাম উগলের অভিযোগ, দলিত ওই মহিলা তার ছেলে মিলে গোয়াল থেকে জোড়া বলদ চুরির চেষ্টা করছিল। সেই সন্দেহের বশেই গ্রামের ২০-৩০ জন লোককে জড়ো করেন সুখারাম। এরপর লাঠি দিয়ে গণধোলাই চলে মহিলা ও তার ছেলেকে। উচিৎ শিক্ষা দেয়ার নামে একটা সময় ছেলের সামনেই ওই প্রৌঢ়াকে নগ্ন করে চলে মারধর।
পুলিশ জানিয়েছে, মহিলার অভিযোগ ও হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে। শুরু হয়েছে তদন্তও। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪, ৩৫৪ ছাড়াও তফশিলি জাতি ও উপজাতি আইনে মামলা রুজু হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button