
ঘূর্ণিঝড় মোরার আতঙ্ক পেয়ে বসেছিলো ছোট্ট একটা হাসের ছানাকেও। মানুষ যখন প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছিলো, তখন হাসের বাচ্চাটা খুঁজে পেলো একটা বিড়াল। আশ্রয় নিলো বিড়ালের কোলে!
এ রকম হাসের ছানা ধরে ধরে খেয়ে ফেলে বিড়ালের দল। কিন্তু এবার ঘটলো উল্টো ঘটনা। বিড়ালটি হাসের ছানাকে এক কথায় আগলেই রাখলো বুকে।
ঘটনাটি ঘটেছে কক্সবাজারের মহেশখালিতে। এমন দৃশ্য দেখে ছবি তুলেছেন একটি জাতীয় দৈনিকের কক্সাবাজার প্রতিনিধি।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোরা সকালে বাংলাদেশর উপকূলে আঘাত হানে। এটির আঘাতে ২২টি গ্রাম লণ্ডভণ্ড হয়েছে। এই ঝড়ের কারণে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ণয় করা যায়নি।


