অপরাধ

‘বন্দুকযুদ্ধে’ সাভারে যুবক নিহত

সাভারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মুক্তার হোসেন মুক্তি (৪৫)। তিনি শীর্ষ মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে সাভারের বিরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান দাবি সাভারের ছোটবলি মেহের এলাকায় আখতার হোসেসের ছেলে মুক্তার হোসেন মুক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। পরে গতকাল তাঁকে পুলিশ ধরে নিয়ে যায়।
‘আজ ভোররাতে তাঁকে নিয়ে অন্য মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে বিরুলিয়া এলাকায় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দুই পক্ষের গুলিতে মুক্তি নিহত হয়।’
পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করে বলে দাবি করেন ওসি। মুক্তির বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় নারী পাচার, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১৮টি মামলা রয়েছে।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button