sliderস্থানিয়

শিবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার দৌলতপুর উপরটলা নূরানী হাফিজিয়া মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোরআন খতম শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন, (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীড. মো. সাইমুম পারভেজ।

এ সময় দৌলতপুর উপরটলা নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আহসান হাবিবসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আয়োজকরা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মীয় ও মানবিক এ আয়োজনের মাধ্যমে এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button