খেলা

আইপিএলের সেরা একাদশে জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক : ব্যাট-বলের যুদ্ধ আর বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে দুদিন আগে শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। ফাইনালে পুনেকে নাটকীয়ভাবে ১ রানে হারিয়ে শিরোপা জিতেছে মুম্বাই। আসর শেষ হওয়ার পর এবারের আইপিএলের সেরা একাদশ নির্বাচন করেছে ক্রিকেটের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম।
ক্রিকেটারদের পারফরম্যান্স বিচার করে একাদশ নির্বাচিত করা হয়েছে। ফলে তারকাদের অনেকেই জায়গা পাননি একাদশে। গত আইপিএলে হাজার রান ছাড়িয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফল গত আইপিএলের সেরা একাদশে ছিলেন তিনি। কিন্তু এবার বাজে পারফরম্যান্সের জন্য সেরা একাদশে সুযোগ মিলেনি তার।
সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও সেরা একাদশে সুযোগ পাননি। সেরা একাদশে জায়গা মেলেনি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টির মহাতারকা ক্রিস গেইলেরও। এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, ল্যাথিস মালিঙ্গা, সুনিল নারিনদেরও জায়গা হয়নি সেরা একাদশে।
ক্রিকইনফোর একাদশে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ও কলকাতা নাইট রাইডার্সের গৌতম গম্ভীরকে। মিডল অর্ডারে জায়াগ পেয়েছেন কলকাতার রবিন উথাপ্পা, পুনের অধিনায়ক স্টিভেন স্মিথ ও দিল্লির তরুণ ঋষভ পান্ট।
অলরাউন্ডার হিসেবে বেছে নেওয়া হয়েছে পুনের পেস অলরাউন্ডার বেন স্টোকস ও মুম্বাইয়ের ক্রুনাল পান্ডিয়াকে। আর বোলিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার, রশিদ খান, মুম্বাইয়ের জাসপ্রিত বুমরাহ ও পুনের জয়দেব উনারকাতকে।
আইপিএল ২০১৭ সেরা একাদশ
ডেভিড ওয়ার্নার, গৌতম গম্ভির, রবিন উথাপ্পা, স্টিভ স্মিথ, রিশাব পান্ট, বেন স্টোকস, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, জাসপ্রিত বোমরা ও জয়দেব উনারকাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button