Uncategorized

অস্ত্র ও মাদকদ্রব্যসহ আইনজীবি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার পোড়রা এলাকা থেকে অস্ত্র ও মাদকদ্রবসহ তৌহিদুর রহমান বাবু নামের (৪২) এক আইনজীবি কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতাকৃত তৌহিদুর রহমান সদর উপজেলার পৌড়রা এলাকার লুতফর রহমানের ছেলে।
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তৌহিদুর রহমান বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ১টি পিস্তল,১ রাউন্ড গুলি,২ টি ম্যাগজিনসহ ৫০ পিচ ইয়াকা ট্যবল্যাট উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া তৌহিদুর রহমান বাবুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button