রাজনীতি

নির্বাচনকালীন সরকার গঠনের কথা বলে বিএনপি পরিবেশ ঘোলা করেছে

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের প্রস্তাব উত্থাপনের মধ্যদিয়ে বিএনপি পুরো পরিস্থিতিটা একটা ঘোলাটে পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে। তাই সার্চ কমিটিতে বিএনপির অংশগ্রহণ কূটচাল কিনা তা বোঝা যাবে রাষ্ট্রপতির অধীনে গঠিত নির্বাচন কমিশনকে গ্রহণ ও নির্বাচনে অংশগ্রহণ করার সিন্ধান্ত ঘোষণা করবে তখন। কারণ, বিএনপি ও তার শরিক দলগুলো দীর্ঘদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে অগণতান্ত্রিক কার্যকলাপ করে আসছিল।
শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে বিএনপির সার্চ কমিটির নাম সুপারিশ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button