দূর্ঘটনাশিরোনাম

৩৯ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত

রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সাইবেরিয়ার বুলুনস্কি জেলায় বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৩৯ জন যাত্রী ছিলেন।
হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমান দুর্ঘটনায় মাত্র সাত আরোহী বেঁচে আছেন। বিমানটির বেশিরভাগ সদস্যই রোটারি কর্মকর্তা ছিলেন।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, এই দুর্ঘটনায় এখনো কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকজন গুরতর আহত হয়েছেন।
রাশিয়ার কোল্টসোভা বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১২টার দিকে উড্ডয়ন করে বিমানটি। বিমানটিতে ৩২ জন কর্মকর্তা ও ৭ জন ক্রু ছিলেন। উড্ডয়নের পর ২৭ কিলোমিটার পর অতিক্রম করার পর জরুরী অবতরনের সময় বিধ্বস্ত হয়ে যায় বিমানটি। বিধ্বস্ত হওয়ার ফলে বিমানটি তিন টুকরো হয়ে পড়ে।
বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button