আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সৌদি ও রাশিয়াকে টপকে চতুর্থ অবস্থানে ভারত

প্রতিরক্ষা খাতে ব্যয়ের দিক থেকে সৌদি আরব এবং রাশিয়াকে টপকে চতুর্থ অবস্থানে চলে এসেছে ভারত। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন তাদের নতুন এডিশনে এ খবর জানিয়েছে।
জেনের ২০১৬ সালের প্রতিরক্ষা বাজেট প্রতিবেদনে বলা হয়, ১২৫ কোটি মানুষের দেশ ভারত ২০১৫ সালে প্রতিরক্ষা খাতে ৪৬৬০ কোটি ডলার বা সমপরিমাণ অর্থ ব্যয় করেছিলো। কিন্তু ২০১৬ সালে এসে তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় বেড়ে ৫০৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এই পরিমাণ অর্থ প্রতিরক্ষা খাতে ব্যয়ের মধ্য দিয়ে দেশটি চতুর্থ অবস্থানে চলে এসেছে।
বিশ্বে প্রতিরক্ষা খাতে ব্যয়ের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি চলতি বছর প্রতিরক্ষা খাতে ৬২২০০ কোটি ডলার ব্যয় করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। ২০১৬ সালে দেশটি তাদের প্রতিরক্ষা খাতে ১৯১৭৫ কোটি ডলার ব্যয় করেছে।
এছাড়া ৫৩০০ কোটি ডলার ব্যয় করে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। বর্তমানে সৌদি আরব এবং রাশিয়াকে টপকে ভারত চতুর্থ অবস্থানে চলে এসেছে। সাময়িকীটির পূর্বাভাস অনুযায়ী ২০১৮ সালের মধ্যে ভারত ব্রিটেনের জায়গা দখল করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button