সৌদি আরবে ট্রাম্পের আর কোনো ব্যবসা নেই
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরব থেকে নিজের সব ব্যবসা গুটিয়ে নিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাবান দেশটিতে ট্রাম্পের মোট আটটি ব্যবসা ছিলো। চলতি বছরের প্রথম দিকে চারটি ব্যবসা বন্ধ করে দেয়া হয়। বাকি চারটি তিনি বন্ধ করলেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর।
ধারণা করা হচ্ছে, সৌদি আরবের সঙ্গে বৃহত্তর স্বার্থের সংঘাতের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ট্রাম্প এখনো এ বিষয়ে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
ট্রাম্প নিজে না বললেও তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ক এক বড় কর্মকর্তা অ্যালান গার্টেন বলে দিয়েছেন যে, ‘আমি স্পষ্ট করই বলছি সৌদি আরবে ট্রাম্পের আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই। যে সব বিনিয়োগ ছিলো, তা তিনি উঠিয়ে নিয়েছেন।’
অ্যালান গার্টেন ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর ট্রাম্প তার ব্যবসার নতুন যে ধরনের পরিবর্তন এসেছে, সে বিষয়ে একটি বিবৃতি দিবেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্প এবার আনুষ্ঠানিকভাবে ব্যবসা থেকে নিজেকে গুটিয়েও নিতে পারেন।




