আন্তর্জাতিক সংবাদশিরোনাম

গির্জার ছাদ ভেঙে ৬০ জনের মৃত্যু

দেশ নাইজেরিয়ার একটি গির্জার অস্থায়ী ছাদ ভেঙে পড়ে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার। এ সময় সেখানে একজন বিশপের অভিষেক অনুষ্ঠান হচ্ছিলো।
পূর্ব প্রস্তুতি অনুসারে, গির্জার কাজ শেষ হলে বিশপের অভিষেকের কথা ছিলো। কিন্তু তড়িঘড়ি করে তার অভিষেক অনুষ্ঠান আয়োজনের চেষ্টার ফলেই এই দুর্ঘটনা ঘটলো বলে প্রাথমিকভাবে বলছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।
বলা হচ্ছে, উদ্ধারকাজ এখনো চলছে। এর মধ্যেই উদ্ধার করা হয়েছে মোট ৬০ জনের মৃতদেহ। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, ঘটনার সময় সেখানে স্থানীয় গভর্নরও উপস্থিত ছিলেন। কিন্তু তিনি প্রাণে রক্ষা পেয়ে গেছেন। স্থানীয় সরকার এ ঘটনা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করেছে।
এর আগে ২০১৪ সালেও একটি নির্মাণাধীন গির্জা ধসে পড়ে বহু মানুষ প্রাণ হারান। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে নাইজেরিয়াতে প্রায়ই ভবন ধসে পড়ার মতো ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button