শিরোনামশীর্ষ সংবাদ

প্রধানমন্ত্রীর ভারত সফর ফেব্রুয়ারিতে

গণভবনে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। ছবি: পিআইডিগণভবনে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে।
শনিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর দেখা করে আসার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এতথ‌্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রী ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে সফরসূচি ঠিক করবে।’
আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আগামী ১৮ ডিসেম্বর শেখ হাসিনার নয়া দিল্লি সফরের কথা ছিল। কিন্তু তা স্থগিতের কথা দুদিন আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর হওয়ার কথা ছিল। মোদী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম সফরের পর ভারতে শেখ হাসিনার এটাই হওয়ার কথা ছিল দ্বিপক্ষীয় প্রথম সফর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button