প্রেস বিজ্ঞপ্তি: ভূমিহীন, প্রান্তিক কৃষক, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং খাসজমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবিতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ৩১ সদস্যবিশিষ্ট জামালপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৯ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন কর্তৃক অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মঞ্জুরুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মিমানতুন জান্নাত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ হাবিবুর রহমান, মোঃ আলাল, মোঃ বজলু সরকার, মোঃ মাসুদ রানা, বাবু, রত্না বেগম, মোঃ আলীম, মোঃ নুর ইসলাম, আব্দুল জলিল, জাহানারা বেগম, মোসাঃ লাভলী বেগম, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইউসুফ হাসান, মোঃ জিয়া, মোসাঃ শিলা বেগম, মোসাঃ রিক্তা বেগম, মোসাঃ শেফালী বেগম, রিনি বেগম, মোঃ মমিন মিয়া, মোঃ আজাদ মিয়া, বিউটি, শামসুল হক, মোঃ ছিদ্দিক, মোঃ এরশাদ মিয়া, সেলিনা আক্তার, শেফালী বেগম, জন তরফদার, আবুল কাশেম ও ফারুক সরকার।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত জামালপুর জেলা আহ্বায়ক কমিটির নেতৃত্বে জেলার ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে। একই সঙ্গে খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত, ভূমিহীন মানুষের পুনর্বাসন, কৃষিজমির অধিকার নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
