sliderস্থানিয়

ঢাকা আরিচা মহাসড়কে দাড়িয়ে থাকা বাসে আগুন

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিগকঞ্জ পৌরসভায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে ওয়ার্কশপে মেরামতের জন্য রাখা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুড়ে যাওয়া বাসটির নাম পল্লী সেবা। রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৩০৩১। বাসটির মালিক মানিকগঞ্জের লওখণ্ডা এলাকার মোহাম্মদ আনিস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় বাসটি মেরামতের জন্য ওয়ার্কশপে নিয়ে আসেন মালিক আনিস। শুক্রবার ভোরে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে ওয়ার্কশপের কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। এতে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের সুত্রপাত কীভাবে হলো বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button