sliderস্থানিয়

হরগজে আন্তঃপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: ‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘আন্তঃপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ -এর ফাইনাল খেলায় ২-০ গোলে জয়লাভ করেছে কলেজ একাদশ।

২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) উপজেলার হরগজ নদীর উত্তর পাড়ায় এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

​‘দ্যা ইয়াং সোসাইটি ক্লাব, হরগজ’-এর আয়োজনে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে কলেজ একাদশ ২-০ গোলে পরাজিত করে প্রতিপক্ষ দলকে।

আয়োজনের সার্বিক পরিচালনায় ছিলেন ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মো: মনোয়ার হোসেন টিটু এবং উদ্বোধক হিসেবে ছিলেন কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (বিএসসি) জনাব মোহাম্মদ আলী জিন্নাহ।

​টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে মনোনীত ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন চাঁনশাহ্। তবে বিশেষ প্রয়োজনে তিনি দেশের বাহিরে থাকায় তাঁর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ছোট চাচা আতাউর রহমান আতা(পীর সাহেব) এবং কেন্দ্রীয় সাইবার ফোর্সের সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ।
​অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি শাকির আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ছালাম রেজা, দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক জিন্নত আলী, বালিয়াটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম এবং প্রধান অতিথির ছোট ভাই সোহাগ আহমেদ।

​খেলাকে কেন্দ্র করে হরগজ নদীর উত্তর পাড়ায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথির ছোট চাচা আতাউর রহমান আতা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button