ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. রাজিব রানা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২২ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পারুয়া গ্রামের দক্ষিণ পারুয়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠের পূর্ব-দক্ষিণ কোণ থেকে রাজিব রানাকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজিব রানা কিসমত পলাশবাড়ী গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।
