sliderপ্রবাসশিক্ষাশিরোনাম

পরীক্ষায় নকল ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

জাহিদ, দক্ষিণ কোরিয়া : দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চ্ছেগিওজিন (최교진) ২২ নভেম্বর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট লি জে মিয়ং তাঁর পদত্যাগের প্রায় এক ঘণ্টার মধ্যেই তা গ্রহণ করেন।

ঘটনার শুরু এবারের (수능 বা CSAT) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে ঘিরে। AI ব্যবহার করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নকল ঠেকাতে পরীক্ষা শুরুর মাত্র কয়েক দিন আগে একের পর এক নতুন নিয়ম ঘোষণা করা হয়। পোশাকের বোতামে স্টিকার লাগানো, স্মার্ট ডিভাইস পরীক্ষা এবং পরীক্ষার সময় মোবাইলে জরুরি অ্যালার্ট পাঠানোর মতো ব্যবস্থা নেওয়া হয়।

কিন্তু এত দেরিতে নিয়ম পরিবর্তন করায় পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। এর পেছনে ছিল জাতীয় ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক ব্যক্তির গোপন ক্যামেরা ও AI ব্যবহার করে নকল করার স্বীকারোক্তি।

সব মিলিয়ে পরীক্ষা ব্যবস্থাপনার প্রস্তুতি ও দায়িত্ব নিয়ে তীব্র সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন।

একবার বাংলাদেশের কথা চিন্তা করুন! আমাদের দেশে পরীক্ষা চলাকালীন নকল, প্রশ্নফাঁস ও নানা অনিয়মের কত ঘটনা ঘটে। অথচ একটি জাতীয় পরীক্ষার প্রস্তুতিতে গাফিলতির দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার একজন মন্ত্রী পদত্যাগ করছেন।

দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি দায়িত্ববোধ ও জবাবদিহিতা কাকে বলে, এখান থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button