sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক তরুণকে আটক করেছে এসআরবি-৫। ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঝিলিম ইউনিয়নের আমনুরা দ্বীনগর মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে এসআরবি-৫-এর একটি দল অভিযানটি পরিচালনা করে।গোপনতথ্যের সূত্র ধরে চাঁপাইনবাবগঞ্জ আমনুরা সড়কে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানকালে একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। যানটিতে থাকা একটি প্লাস্টিকের বস্তার বিষয়ে চালককে প্রশ্ন করা হলে তিনি অসংলগ্ন উত্তর প্রদান করেন। পরবর্তীতে বস্তা খুলে ১৬টি সুতলির বান্ডেলের ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৭ কেজি গাঁজা পাওয়া যায় যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ১০ হাজার টাকা।

ঘটনায় ব্যবহৃত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করার পাশাপাশি গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button