জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ): নিয়ামতপুর উপজেলায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, নওগাঁর তথ্যের ভিত্তিতে ও সক্রিয় অংশগ্রহণে উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার ৯৬৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সারের বিক্রয়মূল্য ৪৩ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে জব্দকৃত সার কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির কার্যক্রম শুরু হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জব্দকৃত সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মুর্শিদা খাতুন বলেন, জব্দকৃত সার বিক্রির মাধ্যমে প্রাপ্ত ৪৩ লাখ ৬৭ হাজার ১০০ টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—
১. মেসার্স আলামিন ট্রেডার্স: প্রোপ্রাইটর আবুল কালাম আজাদ। প্রতিষ্ঠানটির ঠিকানা আঘর বাজার, নিয়ামতপুর, নওগাঁ। এ প্রতিষ্ঠান থেকে ২২৪ বস্তা সার জব্দ করা হয়। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সারের বিক্রয়মূল্য ২ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা।
২. মেসার্স সিমা এন্টারপ্রাইজ: প্রোপ্রাইটর নূরে আলম সিদ্দিক হোসেন, পিতা মৃত আবুল হোসেন। ঠিকানা আদমপুর, নিয়ামতপুর, নওগাঁ। প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৫৫০ বস্তা সার জব্দ করা হয়। যার বিক্রয়মূল্য ১৬ লাখ ৭২ হাজার ১৫০ টাকা।
৩. মেসার্স বুলবুল ট্রেডার্স:প্রোপ্রাইটর মো. বুলবুল আহম্মেদ, পিতা আবুল কালাম মাস্টার। ঠিকানা সাদাপুর (খড়িবাড়ী বাজার), নিয়ামতপুর, নওগাঁ। প্রতিষ্ঠানটি থেকে ৯০৫ বস্তা সার জব্দ করা হয়। যার বিক্রয়মূল্য ৯ লাখ ৯১ হাজার ৬৫০ টাকা।
৪. মেসার্স রাজিউল ট্রেডার্স: প্রোপ্রাইটর শহিদুল ইসলাম, পিতা ইউনুস আলী। ঠিকানা খড়িবাড়ী, নিয়ামতপুর, নওগাঁ। প্রতিষ্ঠানটির দুটি গোডাউন থেকে মোট ১ হাজার ৬৬ বস্তা সার জব্দ করা হয়। যার বিক্রয়মূল্য ১৪ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা।
চারটি প্রতিষ্ঠান থেকে মোট ৩ হাজার ৯৬৫ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৩ হাজার ৭৪১ বস্তার বিক্রয়মূল্য ৪১ লাখ ২৩ হাজার ৪০০ টাকা এবং বাকি ২২৪ বস্তার বিক্রয়মূল্য ২ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। সর্বমোট জব্দকৃত সারের বিক্রয়মূল্য ৪৩ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।
জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

