খেলা

সমীকরণ পাল্টে দিচ্ছে কুমিল্লা

টুর্নামেন্টের একেবারে শেষ পর্যায়ে এসে জয়ের ধারায় ফিরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে শুরু থেকে জয় খড়ায় ভূগতে থাকা মাশরাফির দল সর্বশেষ তিন ম্যাচে টানা জয় পেয়েছে। আর এতেই পাল্টে যেতে শুরু করেছে টুর্নামেন্টের হিসাব নিকাশ।
প্রথম পর্ব থেকে আগেই নিশ্চিত হয়ে গেছে কুমিল্লার বিদায়। কিন্তু শেষ মূহুর্তে তাদের এই ‘মরণ কামড়ে’ বিপাকে পড়তে শুরু করেছে একের পর এক দল।
কুমিল্লা টানা তিন জয়ের প্রথমটি পেয়েছে গত ২৯ নভেম্বর বরিশালের বিপক্ষে। ওই ম্যাচে হেরে শেষ হয়ে যায় বরিশালের সুপার ফোরে যাওয়ার আশা। পয়েন্ট তালিকায় একেবারে সবার শেষে চলে যায় গতবারের রানার্সআপ দলটি। পরদিন একই মাঠে রাজশাহীকে হারায় মাশরাফির দল। পয়েন্ট তালিকার চারে থাকা রাজশাহী যখন সুপার ফোরের স্বপ্ন দেখছে, তখনই তাদের ৮ উইকেটে হারায় কুমিল্লা।
এই ম্যাচটি জিতলে পয়েন্ট তালিকার তিনে চলে যেত ড্যারেন স্যামীর রাজশাহী কিংস। অথচ ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন তাদের টুর্নামেন্ট ভাগ্যই ঝুলে গেছে। সর্বশেষ ২ ডিসেম্বর শুক্রবার পয়েন্ট তালিকার তিনে থাকা খুলনা টাইটান্সকে হারিয়েছে কুমিল্লা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকা খুলনা এই ম্যাচটি জিতলে তাদের সুপার ফোর অনেকটাই নিশ্চিত হয়ে যেত। হারের ফলে এক প্রকার ঝুলে গেছে তাদের ভাগ্যও।
রংপুর রাইডার্স তাদের শেষ দুটি ম্যাচ জিতে গেলে খুলনা কিংবা রাজশাহীর কোন একটিকে বিদায় নিতে হতে পারে টুর্নামেন্ট থেকে। তবে কুমিল্লার শেষ ম্যাচ রোববার রংপুরের বিপক্ষে, যা ভাজ ফেলতে পারে দলটির কর্মকর্তাদের কপালে। সব মিলে টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে সুপার ফোরের স্বপ্ন দেখা দলগুলোর জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের মুখোমুখি হতেই যেন স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ধার দিচ্ছে দলগুলোর কাছে।নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button