খেলা

সাইলাইন মুশতাককে বড় দায়িত্ব দিল পিসিবি

হাই-পারফরম্যান্স সেন্টারকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে বড় দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক তারকা স্পিনার সাকলাইন মুশতাককে। ইন্টারন্যাশনাল প্লেয়ার ডেভেলপমেন্টের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
আর হাই-পারফরম্যান্স কোচিংয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ব্র্যাডবার্নকে। হাই পারফরম্যান্স অপারেশনের ম্যানেজার করা হয়েছে বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন দুটি আন্তর্জাতিক টেস্ট খেলা আসের মালিককে।
এক বিবৃতিতে বৃহস্পতিবার তাদের নিয়োগের খবর নিশ্চিত করেছে পিসিবি।
অফিশিয়াল বার্তায় বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া সাকলাইন মুশতাক বলেন, ‘‘পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের। এখানে আমাকে এরকম সুযোগ দেওয়ার জন্য আমি উচ্ছ্বসিত। আমি প্রতিভাবান ও দারুণ একদল নতুন ক্রিকেট প্রতিভার সঙ্গে কাজ করার সুযোগ পাব এবং তাদের এগিয়ে যাওয়ার পথে সাহায্য করতে পারব।”
“আমি অতীতে বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছি এবং তাদের ক্রিকেটে উন্নতি করতে সাহায্য করেছি। আমি আত্মবিশ্বাসী হাই-পারফরম্যান্স সেন্টারে আমি নিজের সব অভিজ্ঞতা, শিক্ষা দিয়ে পিসিবিকে সাহায্য করতে পারব।”
দুসরা ডেলিভারির জন্য বিখ্যাত সাকলাইন ২০০৪ সালে ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি। এর আগে ৪৯টি টেস্ট খেলে নেন ২০৮টি উইকেট; ১৬৯টি আন্তর্জাতিক ওয়ানডে খেলে নেন ২৮৮ উইকেট।
এক পঞ্জিকাবর্ষে সব থেকে বেশি ওডিআই উইকেট (৬৫) নেওয়ার রেকর্ড গড়েছিলেন মুশতাক। ইতিহাসে দ্রুততম ১০০ ওডিআই উইকেট নিয়েছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button