sliderস্থানিয়

কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঠালতলী গ্রামের বাঁশের জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের (৩৮) মৃতদেহ উদ্ধার করেছে কটিয়াদী পুলিশ। মৃত দেহটির মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঠালতলী গ্রামের জনৈক প্রদীপ বণিকের বাড়ির পার্শ্ববর্তী একটি বাশেঁর জঙ্গলে স্থানীয় লোকজন একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

মৃত ব্যক্তির মাথা ও শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু মৃতদেহটির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে পুলিশ মৃতদেহ সণাক্তের কাজ করে যাচ্ছে বলে জানান।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির এখনো পরিচয় সনাক্ত করা যায়নি। মৃতদেহটির পরিচয় সনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনী কার্যক্রম চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button