শ্রেষ্ঠ রেফারি হিসেবে পুরস্কৃত হলেন দাউদকান্দির সোহেল মোস্তফা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব ১৭) ২০২৩ ইং, দুটি সেমিফাইনাল একটি ফাইনাল খেলা সহ (মোট পাঁচটি) খেলায় প্রধান রেফারি হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করায় প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ দাউদকান্দি উপজেলার ছান্দ্রা গ্রামের কৃতি সন্তান ও আবির কঞ্জুমার ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল মোস্তফাকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করেন। তিতাস উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান কর্তৃক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশাসনিক অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মোঃ সোহেল মোস্তফা জিয়ার কান্দি ফাজিল (ডিগ্রি) মাদরাসার সুযোগ্য ক্রীড়া শিক্ষক এর আগেও তিনি ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন।




