শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জে সড়ক দূর্ঘনায় মোহাম্মদ আলী(১৬) নামে এক কিশোর নিহত হয়েছে, নিহত মোহাম্মদ আলী শিবগঞ্জ পৌরসভাধীন লাগাদপাড়া এলাকার মোহাঃ নাজির উদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলার আজিজুল হক জানান সোমবার (রবিবার দিবাগত রাতে) রাত দেড়টার দিকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে শিবগঞ্জ থেকে মনাকষা যাবার পথে কালুপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আলী রাস্তার পাশে পানিতে পড়ে নিখোঁজ হয়। গুরুতর আহত নাহিদকে (১৪) অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
৯ নভেম্বর সোমবার সকাল ৯.৪০টায় স্থানীয়দের সহযোগিতায় আত্মীয়-স্বজনরা কচুরীপণার মধ্য থেকে মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।