sliderস্থানিয়

শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তোসিকুল আলম এবং শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. আলমগীর কবির জুয়েল।

সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহা. আবুল বাসার।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আশরাফুল হক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য ধারণ করে গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মো. তোসিকুল আলম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার শিক্ষা দেয়। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।

অপর বিশেষ অতিথি মো. আলমগীর কবির জুয়েল বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. সফিকুল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে শিবগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। তিনি নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button