sliderস্থানিয়

মনিরামপুর বস্তাবন্দি অবস্থায় ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোর জেলার মনিরামপুর উপজেলার কুল টিয়া ইউনিয়নের হেলারঘাট মহাশ্মশান এলাকায় বস্তাবন্দি অবস্থায় ঘের ব্যবসায়ী রঞ্জন মন্ডল (৬০) এর লাশ উদ্ধার।
নিহত রঞ্জন মন্ডল পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের কালীচরণপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে।

শনিবার (৭ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন মাছ ধরতে যাওয়ার সময় হেলারঘাট মহাশ্মশানের পাশে রমেশের পাটার কাছে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি নদীর জলে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক অবগত হয়ে খবর পেয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সাঈদ নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং লাশটি উদ্ধার করেন।

এসময়ে তার পরনে ছিলো কালো রং এর প্যান্ট, হলুদ রং এর শার্ট এবং সাদা স্যান্ডু গেঞ্জি, চোখে পাওয়ার চশমা, শার্টের পকেটে কলম ও ডায়েরী, ডান হাতে তামার আংটি, পায়ে চকলেট রং এর স্যান্ডেল। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button