sliderস্থানিয়

কানসাট আম বাজারে পাওয়া যাচ্ছে বারো মাসই

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:এশিয়া মহাদেশের বৃহত্তম কানসাট আম বাজারের সময় দিন দিন দীর্ঘ হচ্ছে। যা অচিরেই বারোমাসি বাজারে পরিণত হতে যাচ্ছে। প্রতিবছর অতিরিক্ত সেপ্টেম্বর মাসেই আমের বাজার শেষ হয়ে যায়। অর্থাৎ সেপ্টেম্বর মাসের পরে আর কানসাটে বাজারে আম কেনাবেচা হতো না। কিন্তু এবার অক্টোবর শেষের দিকেও রীতিমত আমের বাজার বসছে এবং আম কেনাবেচা হচ্ছে।

আম চাষীর বলছে এখন বারো মাসই আম কেনাবেচা হবে। কারণ এখন বারো মাসই আমের চাষ হচ্ছে বছরে কম পক্ষে তিনবার আম ধরছে। ফলে এখন বারো মাসই কানসাট বাজারে আম কেনাবেচা হচ্ছে। বর্তমানেও কানসাট আমবাজারে আম কেনাবেচা হচ্ছে এবং আম বিক্রেতারা সবোর্চ্চ দাম পাচ্ছে।

সরজমিনে কানসাট আম বাজারে আম বিক্রেতা গোমস্তাপুর থেকে আগত আকবর আলি জানান আমি সাত ক্যারেট কল্যানভোগ আম নিয়ে এসেছি। ওজন প্রায় তিনমণ হবে। দাম চেয়েছি ২০ হাজার টাকা মণ। ক্রেতা ১৬ হাজার টাকা বলছে। তবে মণপ ্রতি ১৮ হাজার টাকা হলে দিয়ে দিবো। আমার বাগানে আরো ৩০ ক্যারেট অর্থাৎ ১৫মণ আম আছে। যা আরো একমাস থাকবে। তিনি আরো জানান আমি লেখাপড়া শেষ করে চাকুরীর পিছনে না ছুটে ১৬ বিঘা জমি প্রতি বাৎসরিক বর্গা নিয়ে প্রায় ২০ লাখ খরচ করে কানিমন ও কল্যাণভোড় আমের চাষ করেছি। প্রায় ১২ লাখ টাকার আম বিক্র্যী করেছি। আরো প্রায় আড়াই লাখ টাকা বাকী আম বিক্রী করতে পারবো। তিনি আরো বলেন আমার পরিবার প্রায় ৪০ বছর ধরে আমের চাষ ও ব্যবসা করে। তবে পূর্বে আধুনিক প্রযুক্তি না থাকায় তেমন লাভ করতে পারা যায়নি। আমার স্বপ্ন আমি একজন ভাল আম চাষী হবো এবং আমার সাথে সাথে অনেকজনকে স্বাবলম্বী করবো। তিনি আরো বলেন এখন বছরে কয়বার আম ধরবে তা নির্ভর করে বাগান পরিচর্চার ওপর।
ভবানীপুর গ্রামের আব্দুল কারিম জানান আমি ১০ ক্যারেট অর্থাৎ পাঁচ মণ আশ্বিনা আম নিয়ে এসেছি। দাম চেযেছি ১০ হাজার ৫০০ টাকা মণ প্রতি। ক্রেতা ৯ হাজার টাকা বলেছে। মণ প্রতি ১০ হাজার টাকার নীচে বিক্রী করবো না। আমার বাগানে আরো ৩০ ক্যারেট আশ্বিনা আম আছে। যা কমপক্ষে ১৫ দিন থাকবে। আম উৎপাদনে মণ প্রতি প্রায় চার হাজার টাকা খরচ হয়েছে। তিনি আরো বলেন আমার বাগানে বছরে তিনবার আশ্বিনা আম আসে। সুযোগ বুঝে পরিচর্চা করতে হবে। শিবগঞ্জ বাজারের টিটো ১৫ ক্যারেট কাটিমন আম কানসাট আম বাজারে বিক্রী করতে এসেছেন। দাম চেয়েছি মণ প্রতি ১৫ হাজার টাকা । ক্রেতা সাড়ে ১২হাজার টাকা বলেছে। গত কয়েকদিন আগে মণ প ্রতি ১২ হাজার ৮০০টাকা বিক্রী করেছি। আজ তার চেয়ে বেশী দাম পাবো। তিনি বলেন এ বছরেই প্রথম ৩৫ বিঘা জমিতে কাটিমন আমের চাষ করেছি। প্রথম তাই ফলন একটু কম হযেছে। তবে আগামীতে ফলন ভাল হবে। তাছাড়া কাটিমন আম একই বছরে তিনবার ধরানো সম্ভভ। আম চাষীদের অভিযোগ ঠিকমত ডিএপি সহ বিভিন্ন ধরনের সারের সংকটের কারণে আম চাষ যথেষ্ট ব্যাহত হচ্ছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি অফিাসার মো: নয়ন মিয়া বলেন কাটিমন আম বারো মাসই হচ্ছে। কল্যান ভোগ আমও কাটিমন আমের মতই চাষ হচ্ছে। তবে আশ্বিনা আম সময়ের ব্যবধানে দীর্ঘদিন পাওয়া যাবে। তবে বারো মাসই পাওযা যাবে না। তিনি আরো বলেন বর্তমানে আম উৎপাদনে উত্তর বঙ্গের মধ্যে শ্রেষ্ট স্থানে রয়েছে। তাছাড়া শিবগঞ্জে সব সময় আম পাওয়া যাচ্ছে। দামও ভাল । আম চাষ ও ব্যবসা করে স্বাবলম্বীর সংখ্যাও দিনদিন বাড়ছে। তিনি আরো বলেন প্রতিটি আম চাষীর সাথে ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button