sliderস্থানিয়

শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মিভুত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জের দাইপুকুরিয়া বরই বাজারে বৈদ্যুতিক শক সার্র্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডে মো:কামাল উদ্দিন, মো: কেতাব উদ্দিন ও নবাব আলীর পেট্রোর ও হার্ডওয়্যারের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা বলেণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলামকে অবহিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button