sliderস্থানিয়

চাপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোসা: হাজেরা বেগম (৫৫) নামে এক শিক্ষিকা নিহিত হয়েছে । নিহত শিক্ষিকা মোসা: হাজেরা বেগম শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দূর্লভপুর বাজার এলাকার মৃত সনু মিয়ার স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক তাঁর ভাই শাহজাহান আলী আহত হয়েছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে রোববার (২৫ অক্টোবর) সকালে মোসা:হাজেরা বেগম তার ভাই শাহাজাহান আলির সাথে মোটরসাইকেল যোগে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ যাবার পথে সাড়ে ১১টার দিকে মহারাজপুর লালাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির ধাক্কায় পড়ে গিযে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে নিহত ঘোষণা করেন। তিনি ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো:শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ বর্তমানে সদর হাসপাতালে আছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button