মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে কাজিপুর উপজেলার ১ নম্বর সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করে কাজিপুর থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—কাজিপুর উপজেলার বরইতলী মধ্যপাড়ার মৃত আয়নাল হকের ছেলে মো. রাশেদুল ইসলাম ওরফে রুহুল (৩৩), একই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রুহুল আমিন (৪০) এবং বরইতলী পশ্চিমপাড়ার মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪২)।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযানে তাঁদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(খ) ও ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।
পরে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।