হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নে বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন তারেকুল ইসলাম খান তারেক।
সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি মণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।
পরিদর্শনকালে তারেকুল ইসলাম খান তারেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারাদেশে মাঠপর্যায়ে কাজ করছেন, যাতে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে আমরা বলড়া ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করছি এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছি।
এ সময় হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বলড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়ান আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।