sliderস্থানিয়

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলাকালে ৩ চোরাকারবারি আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে মদক ব্যবসায়ীকে আটক করার উদ্দেশ্যে অভিযান চালাকালে পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় শ্যামপুর কামারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের হামলা করার সময় স্থানীয় রিমন নামে একজনকে কুপিয়ে জখম করে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,পরবর্তীতে ১৯ অক্টোবর ভোর রাতে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস আই মোঃ আবু সাব্বির রাবুর নেতৃত্বে অভিযান চালিয়ে শ্যামপুর চৌধুরী পাড়ার মৃত রুস্তম আলীর দুই ছেলে মোঃ খোকন ও মোঃ নাহিদ আহম্মেদ রিপনকে গ্রেপ্তার করা । পরে তাদের দেওয়া তথ্যে সকাল সাড়ে ৬টায় অপর পলাতক আসামি মোঃ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযান ও সার্বিক বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান জানান, পুলিশের টিম অভিযানে গেলে মাদককারবারিরা ধস্তাধস্তি করে এবং উদ্ধার করতে আসা সাধারণ মানুষকে হাসুয়া দিয়ে কোপ দেয়। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button