sliderস্থানিয়

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

তপন দাস, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ও দুপুরে নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে রোববার সকাল ১১টার দিকে নীলফামারী সদর উপজেলার নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এ সময় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান (৩০) নামে এক রাজমিস্ত্রি নিহত হন।

নিহত শাহিনুর রহমান সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের মোহাম্মদ সাদার (ডাকনাম) ছেলে। তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিকে, একই দিন দুপুরে জেলার সৈয়দপুর উপজেলায় পিকআপভ্যান ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। ঘাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে।

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button