sliderস্থানিয়

কাজিপুরে পূজামণ্ডপ ও নৈশকালীন ‘বাঁশকল ডিউটি’ পরিদর্শনে এসপি

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং নৈশকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষ ‘বাঁশকল ডিউটি’ সরেজমিন পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

গত শনিবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী পূজারী ও সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সাথে তিনি পূজাস্থলে আগত দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কর্তব্যরত পুলিশ সদস্যদের বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষা ও সন্দেহভাজন যানবাহন তল্লাশির জন্য ব্যবহৃত পুলিশের বিশেষ ‘বাঁশকল ডিউটি’ কার্যক্রমও সশরীরে তদারকি করেন তিনি।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এবং কাজিপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সমির দেব খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button