sliderস্থানিয়

শিবগঞ্জে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকা থেকে দুটি ভটভটি থেকে এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় সারের মালিককে আটক করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে সারবোঝাই দুটি ভটভটি শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় পৌঁছালে অভিযান চালানো হয়। এ সময় দুটি ভটভটি থেকে মোট ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করে জব্দকৃত সার স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। প্রশাসনের উপস্থিতিতে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button