sliderস্থানিয়

দুর্যোগে আতঙ্ক নয়,প্রস্তুতিই বাঁচাবে প্রাণ: দৌলতপুরে ভূমিকম্প-অগ্নিকাণ্ডের মহড়া

কাউছার মিয়া, দৌলতপুর প্রতিনিধি:”ঘরে থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে বর্ণাঢ্য র‍্যালি ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় চত্বরে এ মহড়ার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। মহড়া পরিচালনা করে দৌলতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মহড়ায় ভূমিকম্পের সময় করণীয়, অগ্নিকাণ্ডে উদ্ধার কৌশল, আহতদের প্রাথমিক চিকিৎসা ও আগুন নেভানোর বাস্তব কৌশল প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের এই চমকপ্রদ মহড়া দেখতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভিড় জমায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, সিনিয়র শিক্ষক মো. মফিজুর ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবউল্লাহ নোমানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button