এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬। উদ্বোধনী ম্যাচে কুড়িগ্রাম সদর উপজেলা ট্রাইব্রেকারে ৮–৭ গোলে নাগেশ্বরী উপজেলাকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
টুর্নামেন্টে কুড়িগ্রামের ৯টি উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভাসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র রাজনীতিবিদ আলহাজ্ব উমর ফারুক, সাবেক সংসদ সদস্য।
ক্রীড়ার এই আয়োজন ঘিরে প্রাণবন্ত কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম। তারুণ্যের অংশগ্রহণে এগিয়ে যাক স্থানীয় ক্রীড়াঙ্গন।