sliderস্থানিয়

শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র জমিয়ত মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি: সিলেটের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর। এতে শিক্ষার্থীদের নিরাপদ ও হয়রানিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, ক্যাম্পাসে অনিয়ম প্রতিরোধ এবং জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে আয়োজিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি আবু তালহা তোফায়েল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তুলতে আদর্শিক ও দায়িত্বশীল ছাত্রসংগঠনের ভূমিকা রয়েছে।

তিনি বলেন, আবাসিক শিক্ষার্থীদের হয়রানি, সিট বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করে। এসব সমস্যা চিহ্নিত করে শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ও সচেতনভাবে এগিয়ে এলে ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

মতবিনিময়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আদর্শিক ছাত্রসংগঠনের প্রয়োজনীয়তা, আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সিট বাণিজ্য, হয়রানি এবং শিক্ষার পরিবেশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তাদের উত্থাপিত বিষয়গুলো নোট করে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।

সংগঠনের কলেজ বিষয়ক সম্পাদক ও কলেজ উপকমিটির প্রধান মাহদি হাসান মাহফুজের পরিচালনায় মতবিনিময়ে বক্তব্য দেন এমসি কলেজ কওমি স্টুডেন্ট ফোরামের সভাপতি তোফায়েল আহমদ, মেহেদী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান কানাইঘাটী, ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুশাহিদ আহমদ, সহ-সম্পাদক ইকরামুল হক জাবের ও সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর।

এ ছাড়া এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান ও আনোয়ার হোসেন, গোয়াইনঘাট কলেজের শিক্ষার্থী মাহদী হাসানসহ সিলেটের প্রায় আটটি কলেজের শিক্ষার্থীরা মতবিনিময়ে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button