sliderস্থানিয়

সাটুরিয়ায় বিএনপির পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ

রাসেল আহমেদ সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জে ‎সাটুরিয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪ ঘটিকায় সাটুরিয়া বাজারে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
‎
‎সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা হুঁশিয়ারি করে বলেন, “দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তাদের এই হীন অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই ষড়যন্ত্র কে নস্যাৎ করব এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।”
‎এসময় বক্তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান।

‎সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক জিন্নত আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক সামসুল হক সহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button