sliderস্থানিয়

পিরোজপুরে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর থানার শহরের ব্যস্ততম কাপুড়িয়া পট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির বিশেষ একটি টিম অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মারজান সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কাপুড়িয়া পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মারজান সোহেলকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ব্যস্ততম কাপুরিয়া পট্টি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মারজান সোহেলকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মারজান সোহেল পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে মারজান সোহেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button