sliderস্থানিয়

রাজশাহী প্রেস ক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রতি সাংবাদিকদের শেষ শ্রদ্ধা

মো: আলাউদ্দীন মন্ডল,রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের প্রয়াণে গভীর শোক প্রকাশ এবং তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর স্থানীয় সাংবাদিকরা। রাজশাহী জেলায় আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন অংশ নেন।

​রাজশাহীর সাংবাদিকদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম সাইদুর রহমানের দীর্ঘ বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন, পেশাগত সততা এবং রাজশাহী অঞ্চলে গণমাধ্যম উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

​শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সাইদুর রহমানের প্রয়াণে রাজশাহী অঞ্চলের সাংবাদিকতায় এক অপূরণীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

​উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মী এবং বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button