Uncategorized

যতদিন বাংলা সাহিত্য বেঁচে থাকবে, ততদিন আচার্য ড. দীনেশ চন্দ্র সেনের নাম থাকবে-অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ ॥ মানিকগঞ্জে আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আচার্য ড. দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। যতদিন বাংলা সাহিত্য বেঁচে থাকবে, ততদিন এ গুণী সাহিত্যিকের নাম থাকবে।
বৃহস্পতিবার বিকেলে বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে তিন দিনব্যাপী আচার্য ড. দীনেশ চন্দ্র সেনের সার্ধ শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে মন্ত্রী আরো বলেন, আচার্য ড. দীনেশ চন্দ্র সেন বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের সমসাময়িক ছিলেন। রবীন্দ্র আমলেই দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যে স্থান দখল করে নিয়েছিলেন।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন, মানিকগঞ্জ পৌরসভা মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি ও অভিনেতা তাপস চন্দ্র গৌর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু, বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান আরাস্তা খান ও জেলা সিভিল সার্জন ডা. ইমরান আলী প্রমুখ। এর আগে আগে মন্ত্রী আচার্য ড. দীনেশ চন্দ্র সেন স্মারকের উদ্বোধন করেন।
উল্লেখ্য, ড. দীনেশচন্দ্র সেন ১৮৬৬ সালের ৩ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার বকজুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button