sliderস্থানিয়

নিয়ামতপুরে ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে মারধরে মা ছেলে আহত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে কালাইয়ের খেতে ছাগল যাওয়া নিয়ে প্রতিবেশির মারধরে পারভীন ও মনিরুল ইসলাম নামে মা ছেলে আহত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বনগাঁপাড়া (দিঘীপাড়া) ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রশিদুল ইসলামের কালাইয়ের খেতে কিছু ছাগল প্রবেশ করে। নেশাগ্রস্ত অবস্থায় রশিদুল ইসলাম পারভীনকে অকথ্য ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে তিনি পারভীনকে মারধর করে পালিয়ে যান। এরই জের ধরে গত শুক্রবার ১৮ সেপ্টেম্বর পারভীনের ছেলে মনিরুল ইসলাম ধানসুরা বাজার হতে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়িতে ফিরছিলেন। এসময় প্রতিপক্ষ রশিদুল ইসলাম, টুটুল, রেজাউল ইসলাম ও আতাউর রহমান মনিরুলকে পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়। মনিরুল এখন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ভুক্তভোগী পারভীন বলেন, আমার বাড়ির পাশে রশিদুলের জমি রয়েছে। আমি বাড়িতে কোন ছাগল পালন করি না। প্রতিবেশির ছাগল তার খেতে প্রবেশ করেছে। সে আমাকে উদ্দেশ্যে করে গালমন্দ করে আমি উত্তর দিলে সে আমাকে ও আমার ছেলেকে মারধর করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করছি।

প্রতিপক্ষ রশিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কালাইয়ে খেতে গিয়ে দেখি পারভীন অন্যের ছাগল আমার খেতে প্রবেশ করাচ্ছে। আমি তাকে বুঝাতে গেলে সে উল্টো আমাকে গালমন্দ করতে করতে আমার অন্ডকোষ চেপে ধরে স্থানীয় মহিলারা এসে আমাকে উদ্ধার করে। আমি ক্ষিপ্ত হয়ে তাকে একটা চড় দিয়েছিলাম।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button