sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মলানী লজিস্টিক ক্যাম্পের টহলদল অভিযান চালায়। সহকারী পরিচালক শিহাব উদ্দিন, পিবিজিএমএস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালানো হয়।

এ সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭২/৭-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘পামওয়েল ঈদগাহ’ নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি চালান পড়ে থাকতে দেখে বিজিবির টহলদল। পরে সেটি তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার টাকা। মাদকদ্রব্যগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের প্রতি মাদক ও চোরাচালানের তথ্য বিজিবিকে জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button