sliderস্থানিয়

শিবগঞ্জে পোনা মাছ অবমুক্ত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : মৎস্য সম্পদ বৃদ্ধি ও জলাশয়ের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে শিবগঞ্জে রাজস্ব খাতের অর্থায়নে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে তহাখানা সংলগ্ন পুকুরে এ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, তহখানা আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা মামুন উর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীরা।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার তহাখানা পুকুর, রানীবাড়ি গুচ্ছ গ্রাম পুকুর, রানীহাটি গুচ্ছ গ্রাম পুকুর, উপজেলা পরিষদ পুকুর ও ধাইনগর ইউনিয়ের খালে ৩৮৫ কেজি রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button